মনুষ্য সমাজের একটি বেদনাদায়ক বাস্তবতা হলো সৎ মানুষ অনেক সময় বঞ্চিত হয়, আর অসৎ মানুষ সুবিধা পেয়ে যায়। কর্মক্ষেত্র, ব্যবসা, রাজনীতি, এমনকি পারিবারিক ক্ষেত্রেও দেখা যায়—সত্য কথা বলা, ন্যায় প্রতিষ্ঠা করা বা দুর্নীতির বিরোধিতা করার কারণে কেউ কেউ কোণঠাসা হয়ে পড়েন।
সততার পুরস্কার
ইসলাম সততা, নৈতিকতা ও নিষ্কলঙ্ক জীবনযাপনকে অত্যন্ত গুরুত্ব দেয়। সততা শুধু ব্যক্তিজীবনে নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সাফল্য ও শান্তির এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়।